নেত্রকোনায় ট্রলারডুবি, ১১ জনের লাশ উদ্ধার
উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১৩:৪৫
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে ৩৬ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
বুধবার (০৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলমাকান্দা উপজেলার গুমাই নদীর রাজনগর এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটে। এসময় একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, বুধবার ভোরে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার মধ্য নগর থেকে একটি যাত্রীবাহী ট্রলার নেত্রকোনার ঠাকুরাকোনা এলাকায় আসছিল। গুমাই নদীর রাজনগর এলাকায় আসার পর ট্রলারটি ডুবে যায়। তবে ট্রলারডুবির কারণ এখনও জানা যায়নি।
ট্রলার ডুবির বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

