খুমেক ল‌্যা‌বে আরও ৩৪ জনের করোনা শনাক্ত

খুমেক ল‌্যা‌বে আরও ৩৪ জনের করোনা শনাক্ত

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১২:০১

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে বলে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানিয়েছেন।

জানা গেছে, নতুন শনাক্ত হওয়া ৩৪ জনের মধ্যে ২৯ জনই খুলনা জেলা ও মহানগরীর।

ডা. মেহেদী নেওয়াজ জানান, তাদের ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে খুলনার নমুনা ছিল ১৪৭টি। এদের মধ্যে মোট ৩৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে।

তিনি জানান, খুলনার ২৯ জনের পাশাপাশি বা‌গেরহাটের দুই, য‌শোরের দুই এবং নড়াইলে একজ‌নের ক‌রোনা শনাক্ত হয়ে‌ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading