করোনায় দক্ষিণ সুনামগঞ্জের সাব-রেজিস্ট্রারের মৃত্যু

করোনায় দক্ষিণ সুনামগঞ্জের সাব-রেজিস্ট্রারের মৃত্যু

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৩:১৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো. জাফর আহমেদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি… রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে আইনমন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মন্ত্রী এক শোকাবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাফর আহমেদের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক ও বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading