রবিবার স্পট মার্কেটে যাচ্ছে উত্তরা ফিন্যান্স
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৪:০০
আগামী রবিবার (১৩ সেপ্টেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ফিন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।
কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

