১৫২ আসনের মধ্যে ১১০ আসনে বিজেপির জয় নিশ্চিত: অমিত শাহ

১৫২ আসনের মধ্যে ১১০ আসনে বিজেপির জয় নিশ্চিত: অমিত শাহ

উত্তরদক্ষিণ। শুক্রবার (২৪ এপ্রিল) ২০২৬, আপডেট ২২:১০

ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ শেষে অন্তত ১১০টি আসনে বিজেপির জয় নিশ্চিত হয়েছে বলে দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলা মাধ্যম থেকে পড়াশোনা করা একজন বাঙালিকে মুখ্যমন্ত্রী করার পরিকল্পনা রয়েছে বিজেপির।

প্রথম দফার ভোট শেষে তথ্য বিশ্লেষণের পর নিজের অবস্থান তুলে ধরে অমিত শাহ বলেন, ওই ফলাফলই ইঙ্গিত দিচ্ছে যে দ্বিতীয় দফার ভোট (২৯ তারিখ, ১৪২টি আসনে) শেষ হলে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।

তিনি আরও দাবি করেন, উত্তরবঙ্গের তুলনায় প্রেসিডেন্সি অঞ্চলে বিজেপির পক্ষে বেশি জনসমর্থন দেখা যাচ্ছে।

হুগলির বলাগড়ের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ২৯ তারিখের ভোটের পর ফলাফল আমাদের পক্ষে যাবে।

দুর্নীতির অভিযোগ তুলে অমিত শাহ বলেন, বাংলায় ৩০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। শ্বেতপত্র প্রকাশ করে তৃণমূলের দুর্নীতি সামনে আনা হবে।

অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহ বলেন, অনুপ্রবেশকারীরা বাংলার যুবকদের চাকরি কেড়ে নিচ্ছে, গরিবদের রেশনে ভাগ বসাচ্ছে এবং দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। বিজেপি ক্ষমতায় এলে একজন অনুপ্রবেশকারীও সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকতে পারবে না। আর যারা ইতিমধ্যে অবৈধভাবে ঢুকে পড়েছে, তাদের বেছে বেছে বের করে দেওয়া হবে।

রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে তিনি আরও বলেন, মমতাকে টাটা করলে সিন্ডিকেটওয়ালাদের উল্টো ঝুলিয়ে সোজা করব। 

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading