গুলশান শপিং সেন্টারে অগ্নিকাণ্ড

গুলশান শপিং সেন্টারে অগ্নিকাণ্ড

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ০৯:১০

রাজধানীর গুলশান-১ এর গুলশান শপিং সেন্টারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৩ ঘণ্টার চেষ্টায় শুক্রবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদুল হক।

তিনি জানান, রাত ৩টা ২০ মিনিটে গুলশান শপিং সেন্টারের ছয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

মাহমুদুল হক আরও বলেন, গুলশান শপিং সেন্টারের ছয়তলায় শমশের গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading