শেয়ার কিনবে ফেডারেল ইন্স্যুরেন্সের পরিচালক
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১৪:২৮
শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন, পুঁজিবাজারে ইন্সুরেন্স খাতের তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্সের পরিচালক মমতাজ বেগম।
ডিএসই সূত্রে জানা গেছে, মমতাজ বেগম ২ লাখ ৫০ হাজার শেয়ার কিনবে। এই পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বর্তমান বাজার দরে পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
ফেডারেল ইন্স্যুরেন্সের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৫.৮৯ শতাংশ শেয়ার রয়েছে।

