বিডিংয়ের অনুমতি পেলো ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১৬:৩১
পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিডিংয়ের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনর (বিএসইসি)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কমিশনের নিয়মিত ৭৩৯তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। সংগৃহীত টাকায় বিল্ডিং নির্মাণ, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনা এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।
ইনডেক্স এগ্রোর বিডিংয়ের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭ টাকা ৭ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ৪৫ টাকা ৩ পয়সা।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ এএফসি ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

