ময়মনসিংহে ১০ টাকার জন্য পেটে লাথি, প্রাণ গেল বৃদ্ধের

ময়মনসিংহে ১০ টাকার জন্য পেটে লাথি, প্রাণ গেল বৃদ্ধের

উত্তরদক্ষিণ । শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ‌১০:৩০

ময়মনসিংহের পাগলায় ১০ টাকার জন্য জয়নাল মিয়া (৬৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর প্রাণহানীর খবর পাওয়া গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পাগলা থানার পুলের ঘাট বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জয়নাল মিয়া ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ায় পাশের গ্রামের মোস্তফার কাছে ৩০ টাকার দেনা ছিল। শুক্রবার রাতে পুলের ঘাট বাজারে জয়নাল বেচাকেনা করার সময় মোস্তফা জয়নালের কাছে তার পাওনা টাকা দাবি করেন। এ সময় জয়নাল ২০ টাকা ফেরত দেন। বাকি ১০ টাকার জন্য দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।

এক পর্যায়ে মোস্তফা জয়নালের পেটে লাথি মারেন। এতে জয়নাল মাটিতে ঢলে পড়েন। এ সময় আশপাশের লোকজন জয়নালের মাথায় পানি ঢালার কিছুক্ষণের মধ্যেই জয়নাল মারা যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত জয়নাল উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বাশিয়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি গ্রামের হাট-বাজারে পেঁয়াজ-মরিচের ব্যবসা করতেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading