গাজীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ । শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ‌১২:৪০

গাজীপুরের কোনাবাড়ী থানার এরশারনগর হাউজিংয়ের বাসা থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজু আহমেদ (২২) বরিশালের বানারীপাড়া থানার বড় করফাকর গ্রামের কাঞ্চন খানের ছেলে। তিনি বাবা-মায়ের সাথে গাজীপুরে ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আজিবর হোসেন জানান, বারান্দায় গলায় গামছা পেঁচানো অবস্থায় রাজুর ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে বলে উল্লেখ করেন এসআই আজিবর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading