সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা, ২য় বেক্সিমকো
উত্তরদক্ষিণ । শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৬:০২
সদ্য বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ১৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪৪ কোটি ১৩ লাখ ৯৮ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো)। কোম্পানিটির ৯ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৯৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫০ কোটি ৮৫ লাখ ৫৭ হাজার টাকা।
আর তৃতীয় স্থানে থাকা ব্রাক ব্যাংকের ৪ কোটি ৭৭ লাখ ১ হাজার ১১৮ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৬ কোটি ১ লাখ ৭২ হাজার টাকার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ১৯৫ কোটি ২২ লাখ ৪১ হাজার, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ১৬৫ কোটি ৯৫ লাখ ১৯ হাজার, স্কয়ার ফার্মার ৪৩ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার, বিডি ফাইন্যান্সের ৭২ কোটি ৯১ লাখ ৪০ হাজার, গ্রামীণফোনের ৭১ কোটি ৭৩ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৬৯ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ও লাফার্জহোলসিম বাংলাদেশের ৬৮ কোটি ২১ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

