কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, ভাঙনে বিলীন ২ স্কুল

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, ভাঙনে বিলীন ২ স্কুল

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ‌১৪:৪০

সম্প্রতি তিস্তার প্রবল ভাঙনে কুড়িগ্রামের উলিপুর উপজেলার চর বজরা এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়, পাকা রাস্তা ও শতাধিক বাড়িঘর বিলীন হওয়ার খবর পাওয়া গেছে।

একই সাথে ফুলবাড়ীর চর মেকলিতে একটি প্রাথমিক ও অর্ধশত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া সদর উপজেলার সারডোব বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় একশ মিটার অংশ বিলীন হওয়ার পথে।

এদিকে বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা ও তিস্তা নদীর পানি ফের বাড়ছে। ফলে নিচু এলাকার বেশ কিছু আমন ও সবজি খেত পানিতে ডুবে গেছে। পানি বাড়ার ফলে বিভিন্ন এলাকায় নদ-নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে দুই শতাধিক বসতভিটা, আবাদী জমি ও দুটি শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড জানায়, ধরলা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে এবং বিপদসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সূত্র: ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading