এনভয় টেক্সটাইলের ক্রেডিট রেটিং সম্পন্ন
উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৪:৫৩
ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) রেটিং অনুযায়ী এনভয় টেক্সটাইলের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ১’।
৩০ জুন, ২০১৯ পর্যন্ত নিরিক্ষিত এবং ৩১ মার্চ ২০২০ থেকে ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছর পর্যন্ত অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

