বিজিবি-বিএসএফ ডিজি’র ঢাকায় বৈঠক স্থগিত

বিজিবি-বিএসএফ ডিজি’র ঢাকায় বৈঠক স্থগিত

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ‌১৬:৪৮

ঢাকায় বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক আপাতত স্থগিত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠকটির পূর্ব নির্ধারিত সময়সূচি আনুযায়ী রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর পিলখানা বিজিবি সদর দপ্তরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বিএসএফ প্রতিনিধি দল না আসতে পারায় বৈঠকটি হচ্ছে না। বৈঠকের পরিবর্তিত সময়সূচি এখনও নিশ্চিত করা যায়নি বলে বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) প্রধানের মধ্যে ১৩ সেপ্টেম্বর থেকে ৬ দিনব্যাপী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এ ব্যাপারে পূর্ব ঘোষণা ছাড়াই বিএসএফ বৈঠকে অনুপস্থিত থাকায় নির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে না।

বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি-কলকাতা টু ঢাকা সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার প্রেক্ষিতে আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে যোগদানের জন্য বিএসএফ প্রতিনিধিদল তাদের নিজস্ব এয়ার ক্রাফট নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত ছিল। কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফ’র এয়ার ক্রাফট’র ‘কারিগরি’ সমস্যার কারণে বিএসএফ প্রতিনিধিদল ঢাকায় আসেনি। এ প্রেক্ষিতে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বৈঠ করা সম্ভব হচ্ছে না।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading