পুলিশ সদস্যের আচরণে যেন ভাবমূর্তি নষ্ট না হয়: ডিএমপি কমিশনার

পুলিশ সদস্যের আচরণে যেন ভাবমূর্তি নষ্ট না হয়: ডিএমপি কমিশনার

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ‌২০:৫৭

ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, কোনও পুলিশ সদস্যের আচরণগত কারণে যেন ভাবমূর্তি নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত ডিএমপি’র মাসিক অপরাধ সভায় একথা বলেন। পুলিশ সদস্যদের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে কমিশনার বলেন, যদি কোন পুলিশ সদস্যদের সাথে কোন অপরাধীর সম্পর্ক থেকে থাকে তবে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন,দেশের প্রচলিত আইন শতভাগ অনুসরণ করে দায়িত্ব পালন করলে পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ও ভালবাসা আরো বাড়বে।

পুলিশ কমিশনার বলেন, করোনা পরিস্থিতি আমরা কাটিয়ে উঠেছি। এখন আমাদের পুরোদমে কাজ করতে হবে। আমাদের যে ডাটাব্যাজ আছে তাতে অপরাধীদের সম্পূর্ণ তথ্য সরবরাহ করতে হবে। কোন অফিসার যদি তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয় তবে তাকে তদন্তকাজ থেকে বিরত রাখা হবে। মাদকসেবীদের বিষয়ে তিনি বলেন, মাদক নির্মূল করতে হলে মাদকসেবীদের তালিকা করতে হবে। মাদক সেবীদের চিহ্নিত করে তাদের পরিবারের সাথে কথা বলতে হবে। তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেজন্য তাদের সবরকম সহযোগিতা করতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, প্রয়োজনে মাদকসেবীদের পরিবারের সাথে কথা বলে তাদের সংশোধনাগারে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এরপরও মাদকসেবীরা সংশোধন না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এসময় চলতি বছরের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। ডিএমপির ক্রাইম বিভাগের মধ্যে প্রথম হয়েছে গুলশান বিভাগ, ডিএমপির গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা তেজগাঁও বিভাগ এবং ট্রাফিক বিভাগের মধ্যে প্রথম হয়েছে গুলশান বিভাগ।

সভায় ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো: মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading