সচিবালয়ে সপ্তাহে দুদিন পাস বন্ধ, কর্মকর্তাদের জন্য বেঁধে দেওয়া হলো কোটা

সচিবালয়ে সপ্তাহে দুদিন পাস বন্ধ, কর্মকর্তাদের জন্য বেঁধে দেওয়া হলো কোটা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, আপডেট ১১:২০

সচিবালয়ে বহিরাগতদের যাতায়াত আরো নিয়ন্ত্রিত করতে নতুন নিয়ম করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে প্রতিটি দপ্তরকে নির্দিষ্ট সংখ্যার বেশি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি দিতে মানা করা হয়েছে।

উপসচিব মো. তোফায়েল হোসেনের সই করা আদেশটি ২২ এপ্রিল জারি হয়। সেখানে বলা হয়েছে, এই নির্দেশনা জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।

সপ্তাহে সোম ও বৃহস্পতিবার সচিবালয়ে দর্শনার্থী পাস পুরোপুরি বন্ধ থাকবে। বাকি তিন কার্যদিবসে কর্মকর্তারা নিচের হিসাব অনুযায়ী ওটিপি ইস্যু করতে পারবেন:

মন্ত্রী ও উপদেষ্টার পিএস দৈনিক ২০ জন , প্রতিমন্ত্রী ও উপদেষ্টার পিএস দৈনিক ১৫ জন। মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব ও সচিবের পিএস দৈনিক ১০ জন, অতিরিক্ত সচিব দৈনিক ৪ জন, যুগ্ম সচিব দৈনিক ৩ জনের পাস দিতে পারবেন।

মন্ত্রণালয় বলছে, প্রশাসনের প্রাণকেন্দ্রে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার করতেই কোটা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সংখ্যার বাইরে কেউ পাস ইস্যু করতে পারবেন না।

সচিবালয়ে প্রবেশে আগে কাগজের পাসের পাশাপাশি অনলাইন ওটিপি চালু ছিল। এবার সেই ওটিপির সংখ্যাও সীমার মধ্যে আনা হলো।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading