কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক নিয়োগ

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক নিয়োগ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, আপডেট ০৮:৪০

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. ফরহাদ সিদ্দিককে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক নিয়োগ দিয়েছে সরকার।

তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে এই অতিরিক্ত সচিবের চাকরি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শাহ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading