ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না: আব্বাস
উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১৮:০০
ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস বলেছেন, কেবলমাত্র দখল করা ভূখণ্ড থেকে ইসরাইল সরে গেলেই মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে। ইহুদি এ রাষ্ট্রের সাথে ইউএই ও বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের পর তিনি একথা বলেন। খবর এএফপি’র।
ওয়াশিংটনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর এক বিবৃতিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) আব্বাস বলেন, ‘ইসরাইলি দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জিত হবে না।’ তিনি বলেন, আবর আমিরাত ও বাহরাইনের কর্মকাণ্ডকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করে ফিলিস্তিনিরা এর নিন্দা জানায়।

