সাউথইস্ট ব্যাংকের ১০% লভ্যাংশ অনুমোদন

সাউথইস্ট ব্যাংকের ১০% লভ্যাংশ অনুমোদন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট ‌১১:৫৫

১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের শেয়ারহোল্ডাররা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৯ সালে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনগুলো অনুমোদিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শেয়ারহোল্ডাররা লভ্যাংশ অনুমোদন করে।

ভার্চুয়াল এ সভায় ভাইস চেয়ারপারসন দুলুমা আহমেদ ও পর্ষদের পরিচালক এমএ কাশেম, আজিম উদ্দিন আহমেদ, জোসনা আরা কাশেম, রেহানা রহমান ও মো. আকিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক সৈয়দ সাজেদুল করিম, ড. কাজী মেজবাহউদ্দিন আহমেদ ও মোহাম্মদ দেলোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম কামাল হোসেন এবং ব্যাংকের উপদেষ্টা জাকির আহমেদ খান অংশ নেন। এছাড়া ব্যাংকের উদ্যোক্তা এবং শেয়ারহোল্ডাররাও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading