মার্কিন সাধারণ জনগণ করোনার টিকা পাবেন ২০২১ সালে

মার্কিন সাধারণ জনগণ করোনার টিকা পাবেন ২০২১ সালে

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট ‌১২:৩০

সাধারণভাবে মার্কিন জনগণের কোভিড-১৯ টিকা পেতে ২০২১ সালের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড জানিয়েছেন। সিডিসি পরিচালক বুধবার এ তথ্য জানান বলে জানিয়েছে সিনহুয়া।

সিনহুয়া’র খবরে বলা হয়, সিনেটের এক শুনানিতে রেডফিল্ড বলেন, তিনি মনে করেন যে প্রাথমিকভাবে চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বরের মাঝামাঝি সময়ে টিকা পাওয়া যাবে। তবে সরবরাহ হবে অত্যন্ত সীমিত এবং অগ্রাধিকার ভিত্তিতে তা দিতে হবে।

‘যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে এটি কখন আমেরিকান জনগণের জন্য সাধারণভাবে পাওয়া যাবে, যাতে আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে আমরা টিকার সুবিধা নেয়া শুরু করতে পারি, তাহলে আমি মনে করি আমরা সম্ভবত ২০২১ সালের দ্বিতীয় ত্রৈমাসের শেষ দিকে, তৃতীয় ত্রৈমাসের দিকে তাকিয়ে আছি।’

রেডফিল্ডের মতে, কোভিড-১৯ রোগের জন্য একটি টিকা ছাড়া হলেও পর্যাপ্ত মানুষের জন্য রোগ প্রতিরোধী ক্ষমতা সৃষ্টি করতে এটি ছয় থেকে নয় মাস সময় নেবে।

তাই বর্তমানে মানুষজনের জন্য গুরুত্বপূর্ণ হলো প্রশমন ব্যবস্থা গ্রহণ করা। যেমন শারীরিক দূরত্ব, মাস্ক ব্যবহার ও ভিড় এড়িয়ে চলা। মাস্ক পরা হয়তো কোভিড-১৯-এর বিরুদ্ধে টিকার চেয়ে ভালো সুরক্ষা দেবে, বলেন রেডফিল্ড।

‘আমি এমনকি এত দূর বলতে পারি যে এই মাস্ক আমাকে কোভিড থেকে রক্ষা করতে আমার টিকা নেয়ার চেয়ে বেশি নিশ্চয়তাপূর্ণ। কারণ টিকার রোগ প্রতিরোধ ক্ষমতা হয়তো ৭০ শতাংশ হতে পারে। যদি আমি রোগ প্রতিরোধ ক্ষমতা না পাই তাহলে টিকা আমাকে রক্ষা করবে না। রক্ষা করবে এই মাস্ক,’ বলেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading