শেয়ার কিনবেন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক

শেয়ার কিনবেন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট ‌১২:৫৫

শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংকের পরিচালক আব্দুস সালাম।

ডিএসই সূত্রে জানা গেছে, আব্দুস সালাম ৭ লাখ শেয়ার কিনবেন।

এই পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বর্তমান বাজার দরে পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।

উল্লেখ্য, এনসিসি ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৮.৮৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯.৮৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের দশমিক ৫৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪০.৬৯ শতাংশ শেয়ার আছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading