মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট ‌১৪:৩৪

মাগুরার মহম্মদপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আবুল হোসেন ফকির (৫৫) ওই গ্রামের জাফর ফকিরের ছেলে। তিনি গাছের চারা বিক্রির ব্যবসা করতেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, গাছের চারা বহনের ব্যাটারিচালিত ভ্যানে চার্জ দেয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন আবুল হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading