রাজধানীতে খাল থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রাজধানীতে খাল থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট ‌১৪:৪৯

নিখোঁজ হওয়ার এক দিন পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নগরীর ডেমরা এলাকার ডিএনডি খাল থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত আকাশী (১২) ডেমরার বামুইল এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বুধবার আকাশী নিখোঁজ হয়। পরে বামুইল ব্রিজের কাছে স্টাফ কোয়ার্টারে থাকা তার বাবা-মা পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে ডিএনডি খাল থেকে আকাশীর লাশ উদ্ধার করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading