ইউনিয়ন ক্যাপিটালের এজিএম অনুষ্ঠিত
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১০:১০
ভার্চুয়াল অনলাইন প্লাটফর্মে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী তানজিম করিম সভাপতিত্বে ভার্চুয়াল এ সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালক ওয়াকার এ. চৌধুরী, নাদিম এ. চৌধুরী, ডঃ সাবিতা রেজওয়ানা রহমান, তাজরিনা সিকদার, মোহাম্মদ আবদুস সালাম এফসিএ, এফসিএস এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও চৌধুরী মনজুর লিয়াকত।

সভা পরিচালনা করেন কোম্পানি সচিব তৌহিদুল আশরাফ এফসিএস। ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় আরোও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ।

