বনানীর বহুতল ভবনের ফ্ল্যাটে অগ্নিকাণ্ড
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১০:৩০
রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে অগ্নিকাণ্ড ঘটেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৩৭ মিনিটে বনানী ৩ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নজরুল ইসলাম।
তিনি জানান, একটি ছয়তলা আবাসিক ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটের দুটি কক্ষে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে রাত ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

