বিশ্বের প্রাচীনতম শুক্রাণুর সন্ধান পেয়েছে চীনা বিশেষজ্ঞ দল

বিশ্বের প্রাচীনতম শুক্রাণুর সন্ধান পেয়েছে চীনা বিশেষজ্ঞ দল

উত্তরদক্ষিণ । শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১২:৫৫

বিশ্বের প্রাচীনতম প্রাণিজ শুক্রাণু আবিষ্কার করেছে চীনের এক বিশেষজ্ঞ দল। জার্মানি এবং ব্রিটেনের বিজ্ঞানীদের সাথে নিয়ে চীনের বিশেষজ্ঞ দলটির আবিষ্কৃত ওই শুক্রাণুটি ওস্ট্রাকড নামে এক প্রজাতির ক্রাস্টাসিয়ান (কঠিন আবরণযুক্ত জলজ প্রাণী) থেকে এসেছিল, যা কখনও কখনও ‘সিড শ্রিম্প’ নামে পরিচিত- এটি মহাসাগর, হ্রদ, নদী এবং পুকুরে পাওয়া যেত। খবর সিনহুয়ার।

চীনা একাডেমি অব সায়েন্সেসের নানজিং ইনস্টিটিউট অব জিওলজি অ্যান্ড প্যালিয়ন্টোলজির তথ্য অনুসারে, ছোট একটি খোলসের ভেতরে পাওয়া প্রাণীর এ শুক্রাণুর বয়স আনুমানিক ১০ কোটি বছর। মিয়ানমারে আবিষ্কৃত এ শুক্রাণু বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বলে ধারণা বিশেষজ্ঞদের।

বিশ্বখ্যাত রয়্যাল সোসাইটির জার্নালে বুধবার বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বিশেষজ্ঞদের তথ্য মতে, এর আগে প্রাণী দেহের সবচেয়ে পুরাতন শুক্রাণু পাওয়া যায় আনুমানিক ৫ কোটি বছর আগের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading