মেঘনা লাইফের সোমবার লেনদেন বন্ধ
উত্তরদক্ষিণ । রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১১:৪০
সোমবার (২১ সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের লেনদেন বন্ধ থাকবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
জানা গেছে, সোমবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
মঙ্গলবার কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

