বনানীর আহমেদ টাওয়ারে আগুন

বনানীর আহমেদ টাওয়ারে আগুন

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৩:০০

বনানীর আহমেদ টাওয়ারের একটি ফ্লোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩৪ মিনিটে বনানীর ২৮-৩০ কামাল আতাতুর্ক এভিনিউয়ের আহমেদ টাওয়ারের ১৫তলায় এ আগুনের সূত্রপাত হয়।

পরে ৪০ মিনিটের মাথায় তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১১টা ৩৪ মিনিটে আহমেদ টাওয়ারের ১৫ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর সোয়া ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading