মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যু
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১০:৩১
না ফেরার দেশে চলে গেলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের মা মাজেদা বেগম। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মৃত্যুকালে মাজেদা বেগমের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি পাঁচ পুত্র, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী তার মায়ের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সকলের দোয়া কামনা করেছেন।
এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যুতে মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ।

