ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ২ কর্মকর্তা বদলি

ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ২ কর্মকর্তা বদলি

উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৭:৫২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দু’জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তারা হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তরিকুর রহমান ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আহসান খান। ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের) মো. তরিকুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি-রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম ও ডিবি-রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আহসান খান’কে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।(বাসস)

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading