কক্সবাজার থেকে ৩৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৯:১০
কক্সবাজার জেলা থেকে পুলিশের ৩৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া পুলিশের ওই ৩৪ জন কর্মকর্তাকে আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করে ৩০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে একটি নির্ধারিত ব্রিফিংয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। -ইউএনবি

