বগুড়া থেকে স্কুলছাত্রী অপহরণ, এক মাস পর গাজীপুর থেকে উদ্ধার

বগুড়া থেকে স্কুলছাত্রী অপহরণ, এক মাস পর গাজীপুর থেকে উদ্ধার

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৮:৫৩

বাল্যবিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় বগুড়ার ধুনট উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণের এক মাস পর গাজিপুরের আশুলিয়া উপজেলার জিরাবো এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে একটি ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

এসময় ওই বাসা থেকে স্কুলছাত্রীকে অপহরণ মামলার প্রধান আসামি ধুনট উপজেলার ছোট চিকাশি গ্রামের রোমজান আলীর ছেলে তরিকুল ইসলাম (১৯) ও তার দুলাভাই একই গ্রামের কটু মোল্লার ছেলে তাহেরুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ছোট চিকাশি গ্রামের এক কৃষকের মেয়ে স্থানীয় গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী। একই গ্রামের তরিকুল ইসলামের সাথে ওই কিশোরীর বিয়ের প্রস্তাব দেয়া হলে, বিয়ের বয়স না হওয়ায় বিয়েতে অসম্মতি জানায় ছাত্রীর বাবা। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে তরিকুল ও তার পরিবারের লোকজন।

গত ২২ আগষ্ট সন্ধ্যার দিকে ওই স্কুলছাত্রী প্রতিবেশী চাচার বাড়িতে যাওয়ার সময় তরিকুল ও তার পরিবারের লোকজন স্কুলছাত্রীকে একটি অটোরিকশায় করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় পরেরদিন স্কুলছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগটি ১৪ সেপ্টেম্বর থানায় মামলা হিসেবে রেকর্ডভুক্ত করে তরিকুল ইসলাম ও তার বাবা রোমজান আলীসহ পাঁচজনকে আসামি করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গ্রেপ্তারকৃত আসামি তরিকুল ও তাহেরুলকে বৃহস্পতিবার দুপুরের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে ও অপহৃত স্কুলছাত্রীর জবাবন্দী রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মামলার অন্য দুই আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading