‘নদী ভাঙন রোধে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে’
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১০:২৫
নদীর ভাঙন রোধ ও নদী শাসনে সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। উজানের পলি এসে একদিকে যেমন নদী ভরাট হচ্ছে, অপরদিকে তীব্র স্রোতের কারণে নদীর ভাঙন হচ্ছে। মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা দিনরাত নদী ভাঙন ঠেকানোর চেষ্টা করেও ঠেকাতে পারছে না। ড্রেজিং করে নদীর পলি সরানোর পর পরই আবারও পলিতে ভরে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের দেশের প্রাকৃতিক অবস্থা।’
এদিন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ময়মনসিংহের নান্দাইলে উজানপাড়া কোমরভাঙ্গা প্রকল্প এবং নরসুন্দা নদীর তীরে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় নদী ভাঙন পরিদর্শন করেন।

