পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৪:০০

পঞ্চগড় সদর উপজেলার ডুডুমারি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হয়েছেন।

নিহত উজ্জ্বল (২৩) ওই গ্রামের শাহজাহানের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহম্মেদ জানান, রাতে ঝড়বৃষ্টির কারণে নিরাপত্তার জন্য উজ্জ্বল টিভি থেকে ডিস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন। বৃহস্পতিবার তিনি টিভিতে ডিসের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।

পরে স্থানীয়রা উজ্জ্বলকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হুমায়রা তাকে মৃত ঘোষণা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading