সার কিনতে গিয়ে নিখোঁজ, ৪ দিন পর লাশ উদ্ধার

সার কিনতে গিয়ে নিখোঁজ, ৪ দিন পর লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৩:৪৭

নিখোঁজের চার দিন পর ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আউশিয়া গ্রামে সেচ পাম্পের ঘর থেকে মাটিচাপা অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুজন হোসেন (২০) ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী জিল্লুর রহমানের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রবিবার বিকালে সার কিনতে বাড়ি থেকে বের হয়ে শৈলকুপা বাজারে যান সুজন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিল। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার স্বজনরা।

পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাকিব, নাজমুল ও হৃদয় নামে তিনজনকে আটক করে। তাদের দেয়া তথ্য মতে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, শৈলকুপার হাজামপাড়ার রাকিব নামে এক যুবকের কাছে সুজন টাকা পেত। রবিবার বিকালে শৈলকুপা বাজারে রাকিবের ছোট ভাই সাকিব টাকা দেয়ার কথা বলে মোটরসাইকেলযোগে সুজনকে নিজের বাড়িতে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading