বিরাট কোহলিকে জরিমানা

বিরাট কোহলিকে জরিমানা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৬:০৫

কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলিকে ১২ লাখ রুপি ( প্রায় ১৪ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষের ম্যাচে স্লো ওভার রেটের কারণে তাকে এই জরিমানা করা হয়। লোকেশ রাহুলের দলের কাছে ৯৭ রানে আত্মসমর্পণ করতে হয়েছে ব্যাঙ্গালোরকে। পঞ্জাব অধিনায়কের ক্যাচ দু’ বার ফেলেছেন স্বয়ং কোহলি।

এ বার মন্থর ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাকে। আইপিএল কমিটির তরফে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি মরসুমে এই প্রথম বার স্লো ওভার রেটের ঘটনা ঘটল আরসিবি-র সঙ্গে, তাই কোহলিকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল।
পঞ্জাবের বিরুদ্ধে কোনও কিছুই ঠিকঠাক হয়নি ব্যাঙ্গালোরের। টস জিতে প্রথমে পঞ্জাবকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কোহলি। লোকেশ রাহুল শেষ পর্যন্ত টিকে থেকে পঞ্জাবকে পৌঁছে দেন ২০৬ রানে। ৬৯ বলে অপরাজিত ১৩২ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি।

পঞ্জাবের রান তাড়া করতে নেমে বিপর্যয়ের সম্মুখীন হয় ব্যাঙ্গালোর। মাত্র ১ রান করেন কোহালি। ফিঞ্চ-ডিভিলিয়ার্সরাও বড় রান করতে ব্যর্থ। শেষ পর্যন্ত ব্যাঙ্গালোরের ইনিংস থেমে যায় ১০৯ রানে। ম্যাচ হারের পরে আবার জরিমানাও গুনতে হচ্ছে কোহলিকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading