সাভারে নীলা হত্যা : প্রধান আসামির বাবা-মা গ্রেপ্তার

সাভারে নীলা হত্যা : প্রধান আসামির বাবা-মা গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৮:৫০

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত রবিবার সাভার পৌর এলাকার পালপাড়ায় স্কুল ছাত্রী নীলা রায়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই হত্যার প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরীর বাবা-মাকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- সাভার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ব্যাংক কলোনির আব্দুর রহমান (৬০) ও তার স্ত্রী নাজমুন্নাহার সিদ্দিকা (৫০)।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুর রহমান ও নাজমুন্নাহার এ মামলার আসামি। মানিকগঞ্জ জেলার সদর থানার চারীগ্রাম এলাকা থেকে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তারের পর রাতে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।

নীলা মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে এবং সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির অ্যাসেড স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। সে পরিবারের সঙ্গে পৌর এলাকার কাজী মোকমা পাড়া একটি বাড়িতে ভাড়া থাকতো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নীলা হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে মিজানুরকে প্রধানসহ তার বাবা-মাকে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মিজানুরের সঙ্গে তার বাবা- মাও পলাতক ছিলেন; পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে মানিকগঞ্জের আরিচাঘাট এলাকা থেকে সেলিম পলান নামে আরও এক যুবককে আটকের পর তাকেও এ মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার এসআই নির্মল চন্দ্র ঘোষ জানান।
সাভারের পালপাড়ার হাফিজ পালোয়ানের ছেলে সেলিম মিজানুরের অন্যতম সহযোগী। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে জানান এসআ্ই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading