সুশান্ত মৃত্যুর তদন্ত : মাদক মামলায় জেরা দীপিকাকে

সুশান্ত মৃত্যুর তদন্ত : মাদক মামলায় জেরা দীপিকাকে

উত্তরদক্ষিণ । শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৪:৩২

মাদক মামলায় জেরার মুখোমুখি হতে মুম্বইয়ে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে পৌঁছলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তে যে মাদক যোগ ধরা পড়ে, তাতে দীপিকার নামও উঠে এসেছে। তার জন্য অভিনেত্রীকে সমন পাঠিয়েছিল এনসিবি। দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশও এ দিন ফের এনসিবির দফতরে পৌঁছেছেন। দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে জল্পনা।

দীপিকাকে মুম্বইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্ট হাউসে এনসিবি-র বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) দফতরে জেরা করা হচ্ছে। এ দিন সকালেই সেখানে পৌঁছে যান তিনি। দীপিকা উৎকণ্ঠায় ভোগেন বলে জেরার সময় স্বামী রণবীর সিংহ তার সঙ্গে থাকতে চেয়েছেন বলে গতকাল শোনা গিয়েছিল। তবে এমন কোনও অনুরোধ তাদের কাছে এসে পৌঁছয়নি বলে জানিয় দেন তদন্তকারীরা। এ দিন একাই গেস্ট হাউস পৌঁছন দীপিকা। তার সঙ্গে দেখা যায়নি রণবীরকে।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তে মাদক যোগ সামনে আসার পর থেকেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। তাতে দীপিকার মতো হেভিওয়েট নায়িকা তথা ‘এ লিস্টার’-এর নাম এই মামলায় উঠে আসার পর থেকে তা অন্য মাত্রা পেয়েছে। চর্চা শুরু হয়েছে তার জীবনযাত্রা নিয়ে। এমন অবস্থায় তার প্রতিটি পদক্ষেপের দিকে যে সকলের নজর আটকে রয়েছে, তা বিলক্ষণ জানেন দীপিকা। তাই এ দিন একেবারে সাদামাটা পোশাকেই এনসিবি-র দফতরে পৌঁছন তিনি। তারকা সুলভ কোনও আচরণ দেখা যায়নি তার মধ্যে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading