দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বাংলাদেশ ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা আজ

দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বাংলাদেশ ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা আজ

উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৭:৫৫

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন রবিবার (২৭ সেপ্টেম্বর) সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে টেলিফোনে দ্বিপক্ষীয় ও সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

এ টেলিফোন আলাপ বিকাল ৫টায় শুরু হওয়ার কথা রয়েছে বলে শনিবার সংবাদ সংস্থা ইউএনবিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

সৌদি সরকার প্রবাসী শ্রমিকদের তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার বিভিন্ন প্রতিবন্ধকতা সমাধানে গত বুধবার ইতিবাচকভাবে সাড়া দেয়। শনিবার ভোরে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট এসভি-৮০২ করে তিন শতাধিক যাত্রীর প্রথম দল দেশটির উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।

সম্প্রতি ৫৪ হাজার রোহিঙ্গাকে ফেরানোর বিষয়টি সৌদি সরকার উত্থাপন করলেও টেলিফোনে বিষয়টি নিয়ে আলোচনা হবে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ কক্সবাজার জেলায় ১১ লাখ রোহিঙ্গা নাগরিককে ইতোমধ্যে বসবাসের সুযোগ দিয়েছে।

এদিকে, সৌদি আরবে কয়েক দশক ধরে বসবাস করা ৫৪ হাজার রোহিঙ্গাকে দেশটি ফেরত পাঠাবে না বলে শুক্রবার পুনরায় জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

তিনি বলেন, ‘সৌদি সরকার আমাদের বলেছে যে যদি আমরা (রোহিঙ্গাদের) পাসপোর্ট দেই তাহলে তাদের উপকার হবে। কারণ তারা (সৌদি আরব) রাষ্ট্রহীন মানুষ রাখে না।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবের অনুরোধের বিষয়টি খতিয়ে দেখতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

‘এর মানে এই নয় যে সৌদি সরকার তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে,’ বলেন ড. মোমেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading