তৈরি পোশাক শিল্প খাতের বিটুবি প্ল্যাটফর্ম ‘মার্চেন্ট বে’র যাত্রা শুরু

তৈরি পোশাক শিল্প খাতের বিটুবি প্ল্যাটফর্ম ‘মার্চেন্ট বে’র যাত্রা শুরু

উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৮:১০

দেশের তৈরি পোশাক খাতের জন্য ‘মার্চেন্ট বে’ নামে নতুন বিটুবি প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এক ওয়েবিনারের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন।

অনলাইন ভিত্তিক ই-বিটুবি প্ল্যাটফর্ম মার্চেন্ট বে (www.merchantbay.com) দেশের ট্রেড ডিজিটাইজেশান, সোর্সিং ডিজিটাইজেশান, উৎপাদন মনিটরিং নিয়ে কাজ করবে।

প্রাথমিকভাবে দেশের তৈরি পোশাক উৎপাদনকারীদের ডিজিটাল প্রোফাইল তৈরি, ভেরিফিকেশন ও প্রোফাইলকে বিশ্বব্যাপী ক্রেতাদের কাছে পৌঁছে দিয়ে ক্রেতাদের সাথে সরবরাহকারীদের সংযোগ স্থাপন, স্বচ্ছতার সঙ্গে আপডেট সরবরাহ, অর্ডার প্রসেসিং এবং উৎপাদন মনিটরিং করবে মার্চেন্ট বে।

উদ্যোক্তারা জানান, প্ল্যাটফর্মটি ব্যবহার করে তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে যা সোর্সিংকে আরও সাশ্রয়ী করবে এবং উৎপাদনের সক্ষমতা বাড়াবে। মার্চেন্ট বে’র উৎপাদন মনিটরিং সিস্টেম ব্যবহার করে একজন ব্যবস্থাপক তার কারখানাকে আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবেন।

তারা জানান, বাংলাদেশের রপ্তানি আয়ে সবচেয়ে বড় ভূমিকা পালনকারী তৈরি পোশাক খাতের ডিজিটাল ট্রেড সলিউশন, বাজার বৃদ্ধি, বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি ও সক্ষমতা উন্নয়নের মাধ্যমে দক্ষতা ও সক্ষমতা উন্নয়নে মার্চেন্ট বে কার্যকর ভূমিকা রাখবে। ইতোমধ্যে মার্চেন্ট বে’র কাছে এক হাজারেরও বেশি সাপ্লাইয়ার্সের ডাটাবেস রয়েছে যার মধ্যে ২২টি শ্রেণিতে সর্বমোট ৫০০+ ধরনের পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘বর্তমান পরিস্থিতি ও যুগের চাহিদা অনুযায়ী ডিজিটাল সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্চেন্ট বে প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের দেশের ব্যবসায়ীরা বাইরের দেশের ক্রেতাদের সাথে খুব সহজে যোগাযোগের মাধ্যমে দেশের রপ্তানি খাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading