করোনাভাইরাস প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে: ডব্লিউএইচও প্রধান

করোনাভাইরাস প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে: ডব্লিউএইচও প্রধান

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৪০

করোনাভাইরাস ল্যাবে তৈরি এমন অভিযোগ অস্বীকার করে, ভাইরাসটি প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে বলে পুনরায় নিশ্চিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস।

শুক্রবার কোভিড-১৯ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে।’ খবর সিনহুয়া’র।

‘এগুলো আমাদের জানা সকল প্রকাশনা এবং যদি এর কিছু পরিবর্তন হয় তবে তা সঠিক বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা উচিত। ডব্লিউএইচও বিজ্ঞান এবং প্রমাণে বিশ্বাস করে। সে কারণেই আমরা বলে থাকি- বিজ্ঞান, সমাধান এবং সংহতি,’ বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

ভাইরাসটির উৎস সম্পর্কে বিভিন্ন গবেষণায় অতিমাত্রায় প্রমাণিত হয়েছে যে কোভিড-১৯ বা সার্স-কোভ-২ কোনো ল্যাব থেকে নয় বরং প্রাকৃতিকভাবেই উদ্ভূত হয়েছিল।

ভাইরাসটি প্রাকৃতিক নয়, এটি ল্যাবে সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ তোলা প্রবাসী এক চীনা বিজ্ঞানী তার নিজের অভিযোগকে সমর্থন করে প্রমাণ প্রকাশের প্রতিশ্রুতি দেয়ার পরপরই এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

প্রাণঘাতী এ ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে পারে এবং নিয়ন্ত্রণে না আনা গেলে বিশ্বজুড়ে এটি কতটা খারাপভাবে প্রভাব ফেলতে পারে সে বিষয়টি জনসম্মুখে আসার অনেক আগে থেকেই চীন সরকার ও ডব্লিউএইচও জানত বলেও দাবি করেন চীনা ওই ভাইরোলজিস্ট।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading