ফেনীতে পানির পাইপে আটকে যুবকের মৃত্যু

ফেনীতে পানির পাইপে আটকে যুবকের মৃত্যু

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৩০

ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামে এক যুবক পানির পাইপে আটকা পড়ে মারা গেছেন। মৃত জামশেদ আলম (২৭) ওই গ্রামের আমির হামজার ছেলে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামশেদ নিজেদের মৎস্য খামারের বাঁধের পাইপের পানি ছেড়ে দিয়ে গোসল করার সময় পানির তীব্র স্রোতে পাইপের ভেতরে আটকা পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিকাল ৫টার দিকে জামশেদকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহতের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading