বাবা হলেন জোকার-খ্যাত ফিনিক্স

বাবা হলেন জোকার-খ্যাত ফিনিক্স

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৫৮

পুত্রসন্তানের বাবা হলেন ‘জোকার’ হিসেবে অস্কার পাওয়া অভিনেতা ওয়াকিন ফিনিক্স। বিষয়টি নিয়ে তিনি বা তার পার্টনার রুনি মারা এখনও কোনও মন্তব্য না করলেও পশ্চিমা একাধিক গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, সন্তানের নাম রাখা হয়েছে রিভার।

বিষয়টি প্রথম গণমাধ্যমে জানিয়েছেন পরিচালক ভিক্টর কোসাকোভস্কি। গতকাল ২৭ সেপ্টেম্বর তিনি জানান, ২০২০ সালের চলমান জুরিখ ফিল্ম ফেস্টিভ্যালে (২৪ সেপ্টেম্বর-৪ অক্টোবর) তারা একটি সুন্দর পুত্রসন্তানকে পরিচয় করিয়ে দেবেন।

অন্যদিকে চলতি বছরের মে মাসে খবর ছড়িয়ে পড়ে অভিনেত্রী রুনি ছয় মাসের অন্তঃসত্ত্বা। তবে তখনও মুখে কুলুপ এঁটেছিলেন ফিনিক্স। এদিকে, বাবা হওয়ার খবরটি প্রকাশ হতেই শুভেচ্ছায় ভাসছেন তিনি। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন।

প্রসঙ্গত, ওয়াকিন ফিনিক্স একজন মার্কিন অভিনেতা, প্রযোজক ও সমাজকর্মী। গত বছর ‘জোকার’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে তিনি অস্কার জিতে নেন। তার পার্টনার রুনিও অভিনয় নিয়েই ব্যস্ত। ২০১৬ সাল থেকে তারা একসঙ্গে আছেন। সম্প্রতি রুনি মারার সঙ্গে জুটি বেঁধে একটি নতুন কাজ করতে যাচ্ছেন ফিনিক্স।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading