যশোরে ‘১৭ লাখ টাকা’ ছিনতাই

যশোরে ‘১৭ লাখ টাকা’ ছিনতাই

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১৮:২৭

যশোরে একটি ব্যাংকের সামনে বোমা ফাটিয়ে ও ছুরি মেরে ‘১৭ লাখ টাকা’ ছিনতাই হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শহরের ইউসিবিএল ব্যাংকের শাখার সামনে এ ছিনতাই হয়। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এনামুল হক (২৫) শহরের বকচরের হাবিবুর রহমানের ছেলে। আগমনী মোটরসের স্বত্ত্বাধিকারী ইকবাল হোসেনের ছোটভাই এনামুল।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারেক শামস জানান, হাত, বুক ও পেটে ছুরিকাহত এনামুলের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় স্থানান্তর করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, দুপুরে শহরের আগমনী মোটরসের স্বত্ত্বাধিকারী ইকবাল হোসেনের ছোটভাই এনামুল হক টাকা জমা দেওয়ার জন্য মোটরসাইকেলে করে ব্যাংকে আসেন। তার সাথে ইমন নামের অপর একজন ছিলেন।

“তারা ব্যাংকের সামনে আসার সাথে সাথে টাকার ব্যাগ বহনকারী এনামুলের উপর হামলা চালায় ছিনতাইকারীরা। ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন তিনি। এ সময় এনামুলের দুই হাতে, বুক ও পেটে উপর্যুপরী ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া ছিনতাইকারীরা।

ছিনতাইকারীরা যাওয়ার সময় একটি বোমার বিস্ফোরণও ঘটালে সেটির স্পিন্টারে ব্যাংকের এটিএম বুথ ক্ষতিগ্রস্ত হয় বলেন পুলিশ সুপার।
স্থানীয়রা মারাত্মক জখম এনামুলকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেয়।

চিকিৎসাধীন এনামুল জানান, তিনি প্রায় ১৭ লাখ টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। ব্যাংকের সামনে যাওয়ার সাথে সাথে তিন ছিনতাইকারী তার উপর হামলা চালায়।

যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) তাসমীম আহমেদ, পুলিশ ও র‌্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলের চারিদিকে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। ওই ক্যামেরাগুলো থেকে ভিডিও সংগ্রহ করা হচ্ছে। পুলিশের একাধিক দল ছিনতাইকারী আটকে অভিযান শুরু করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading