ইবির নতুন ভিসি ঢাবি’র অধ্যাপক আব্দুস সালাম

ইবির নতুন ভিসি ঢাবি’র অধ্যাপক আব্দুস সালাম

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ০৮:৪২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শেখ আব্দুস সালামকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বলেন, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ আগামী চার বছরের জন্য তাকে ইবির ভিসি (১৩তম) হিসেবে নিয়োগ দিয়েছেন।

নতুন ভিসি আব্দুস সালাম বলেন, তিনি এ বিষয়ে আজ একটি চিঠি পেয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্য কাজ করে যাবেন।

গত ২০ আগস্ট আগের ভিসি অধ্যাপক এম হারুন-উর-রশিদ আসকারির মেয়াদ শেষ হয়। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading