চট্টগ্রামে ৮২ সোনার বার উদ্ধার

চট্টগ্রামে ৮২ সোনার বার উদ্ধার

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৩:47

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ৮২টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের কাছে ওই ব্যক্তিকে তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায় বলে বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই জামান জানান।

আটক এনামুল কবিরের (৩৫) বাড়ি কক্সবাজারে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকালে দুবাই থেকে চট্টগ্রামে আসেন তিনি। বিমানবন্দরের ব্যবস্থাপক বলেন, এক যাত্রীর কাছে সোনার বার আছে এমন সংবাদের ভিত্তিতে শুল্ক বিভাগ এবং একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা অভিযান চালায়।

“এনামুল কবিরের শরীর তল্লাশি করে ৮২টি সোনার বার এবং স্বর্ণালঙ্কার পাওয়া যায়।” উদ্ধার করা সোনার ওজন সাড়ে নয় কেজির মত জানিয়ে সারোয়ার ই জামান জানান বলেনম এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন তারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading