৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান, ট্রাম্পের সংশয়

৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান, ট্রাম্পের সংশয়

উত্তরদক্ষিণ। রবিবার (০৩ মে) ২০২৬, আপডেট ২১:১০

ইরান ও আমেরিকার মধ্যকার বিরোধগুলো আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনের কাছে একটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে পুরোপুরি যুদ্ধ বন্ধ করাই এই প্রস্তাবের লক্ষ্য বলে ইরানের সরকার সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানিয়েছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন যে, তিনি যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাবটি পর্যালোচনা করছেন। একই সঙ্গে এই প্রস্তাব কোনও চুক্তির দিকে যাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে, ইরানের ১৪ দফা প্রস্তাবে কেবল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে পুরোপুরি যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। আমেরিকার ৯ দফা পরিকল্পনার জবাবে দেওয়া ইরানের এই প্রস্তাবে দেশটির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধের অবসান, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং লেবাননে ইসরায়েলের অভিযানসহ সব ধরনের শত্রুতা বন্ধের আহ্বান জানানো হয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, ইরান পাকিস্তানের মধ্যস্থতায় এই জবাব পাঠিয়েছে। এর আগেও পাকিস্তান ইরান ও আমেরিকার মধ্যকার আলোচনায় মধ্যস্থতা করেছে।

পাকিস্তানের দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দেশটির প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান আলোচনা চালিয়ে যাওয়ার জন্য এবং আমেরিকা ও ইরানকে সরাসরি কথা বলার জন্য উৎসাহিত করছেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ করেননি।

ট্রাম্প ইরানের আগের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে আলোচনা এখনও অব্যাহত রয়েছে এবং তিন সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতিটি বজায় রয়েছে বলে মনে হচ্ছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading