এ বার প্রযোজনায় শাহিদ ?

এ বার প্রযোজনায় শাহিদ ?

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৬:২৩

অভিনেতা শাহিদ কপূর নতুন দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন। ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, ওটিটি প্ল্যাটফর্মে প্রযোজক হিসেবে আসতে চলেছেন শাহিদ। ‘কবীর সিং’-এর অভাবনীয় সাফল্য বক্স অফিসে তার দর বাড়িয়েছে। হাতে রয়েছে পরপর কাজ, যার মধ্যে নেটফ্লিক্সের সঙ্গে মাল্টি-প্রজেক্ট রয়েছে। খুব বিশদে জানা না গেলেও, এই প্রজেক্টের অন্তর্গত একটি ছবি বা সিরিজ়ের প্রযোজক হতে পারেন অভিনেতা। সেই কাজের জন্য শাহিদের নিজস্ব স্টুডিয়ো তৈরির প্রাথমিক কথাবার্তাও চলছে।

২০১৯ সালে মণিপুরের এক বক্সারের বায়োপিক তৈরির জন্য গল্পের স্বত্ব কিনেছিলেন শাহিদ। সেই ছবিটিই তার প্রথম প্রযোজনা হওয়ার কথা ছিল। তবে পরিচালক রাজা কৃষ্ণ মেননের সে ছবি এখনও ফ্লোরে যায়নি। আপাতত ডিজিটালই অভিনেতার লক্ষ্য।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading