খুলনায় ‘চাঁদা দাবি’র অভিযোগে আইনজীবী আটক

খুলনায় ‘চাঁদা দাবি’র অভিযোগে আইনজীবী আটক

উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:৩০

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক নাজরীন সুলতানার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে মানবাধিকার কর্মী অ্যাডভোকেট অলিউর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ বিষয়ে নাজরীন সুলতানা বলেন, ‘বাংলাদেশ মানবাধিকার কমিশনের একটা প্যাডে অলিউর রহমান আমাদের কয়েকজন কর্মকর্তাকে তার অফিসে গিয়ে কয়েকটি অভিযোগের জবাব দেয়ার জন্য চিঠি দেয়। সরকারি কর্মকর্তাদের তো তিনি এভাবে ডাকতে পারেন না। আমি বিষয়টি দুদককে অবহিত করি।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমার সাথে দুদকের একাধিক কর্মকর্তা মানবাধিকার কর্মী অলিউর রহমানের (খালিশপুরস্থ বাসায়) অফিসে যায়। এক পর্যায়ে তিনি আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময়ে হাতে-নাতে দুদক তাকে আটক করে।’

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, প্রাথমিক শিক্ষা অধিপ্তরের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক নাজরীন সুলতানা বাদী হয়ে মানবাধিকার কর্মী অলিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সে নিজেকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা বিভাগীয় সভাপতির পরিচয় দিয়ে আগেও বহু মানুষের কাছ থেকে চাঁদা দাবি করেছে বলে অভিযোগ রয়েছে। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading