সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা, ২য় বেক্সিমকো

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা, ২য় বেক্সিমকো

উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:৩৭

সদ্য বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) আর তৃতীয় স্থানে সন্ধানী ইন্সুরেন্স।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড-এর ১ কোটি ৫২ লাখ ২৭ হাজার ৫৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৬ কোটি ৬২ লাখ ৪৫ হাজার টাকা। বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির (বেক্সিমকো) ৬ কোটি ৫৩ লাখ ১ হাজার ৭১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৩ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার টাকা। আর সন্ধানী ইন্সুরেন্সের ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৫৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৫ কোটি ৬৭ লাখ ৩৫ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্যারামাউন্ট টেক্সটাইল, ব্রাক ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও লংকাবাংলা ফিন্যান্স কোম্পানি লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading